ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-এর ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প।
ঘটনার পরপরই ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রাম্প ও মেলেনিয়াসহ অন্যান্য অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে বলেন।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম
পরবর্তীতে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্দেহভাজন একজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





