নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

Sadek Ali
‎‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎নেত্রকোণার সীমান্ত এলাকায় পৃথক ১১টি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, গরু, কয়লা, মদসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

‎‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুক্রবার (৬ নভেম্বর) ভোর পর্যন্ত নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: রূপগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাজী আবু মোহাম্মদ মাসুম

‎‎বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৬৭ পিস ভারতীয় কম্বল, দুটি ভারতীয় গরু, ১৫ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা, ৫৪০ পিস বাঁশ, তিনটি নৌকা, ২০০ কেজি বাংলাদেশি রসুন এবং ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। সীমান্তের ভরতপুর, কচুগড়া, বিজয়পুর, মাধুপাড়া, ভবানীপুর ও বরুয়াকোনা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

‎‎জব্দ করা কম্বল, কয়লা, রসুন ও অন্যান্য মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। গরু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

আরও পড়ুন: জকিগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

‎‎নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।