নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

Shahrier Islam Pallab
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অতীত ও বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের পার্থক্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। পরে মোগরাপাড়া চৌরাস্তা মোড় ও স্থানীয় বাজারের বিভিন্ন ক্রেতা-বিক্রেতার কাছেও লিফলেট পৌঁছে দেন সংসদ সদস্য।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

এ সময় আজহারুল ইসলাম মান্নান সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরেন। পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশেও বক্তব্য দেন তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু।

আরও পড়ুন: নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ ছাড়া উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্যসচিব আরিফুল ইসলাম, থানা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মির্জা মুন্না, আমজাদ হোসেন মৃধা, হামিদুল, মিজান, ইউসুফ ও সোহাগসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।