পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ ‘কারচুপি ও পক্ষপাতিত্বের’

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এ পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়; বরং নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির প্রভাব কাজ করেছে।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: হামলার জেরে সাময়িকভাবে বন্ধ রিয়াদ বিমানবন্দর

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, তিনি এখনই পদত্যাগ করছেন না। তার ভাষায়, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, “যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা।”

আরও পড়ুন: ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি

রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে আলোচনা চললেও, তার এ ঘোষণার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।