ইরানের সঙ্গে অগ্রগতিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬
ট্রাম্প বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে অগ্রগতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে তিনি স্পষ্ট করেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে এবং তা কার্যকরভাবে চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: হামলা সত্ত্বেও অক্ষত ইরানের পারমাণবিক সক্ষমতা, উদ্বেগে বিশ্ব
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই আপাতত ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে।





