বিশ্ববাজারে কমল তেলের দাম

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা ইতিবাচক ফল বয়ে আনলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম হতে পারে। এতে দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮০ ডলারে নেমে আসে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার (৫ আগস্ট) দিনের লেনদেন শেষে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সামান্য বাড়লেও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম কিছুটা কমে বন্ধ হয়েছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়িত হলে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা প্রশমিত হতে পারে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।