বন্যা-হিমবাহধসের পর তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

জিএফজেডের তথ্য অনুযায়ী, উত্তর তিব্বতে ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের এলাকাগুলো থেকে কয়েক শত মাইল উত্তরে অবস্থিত।

আরও পড়ুন: লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ৩৭ সুদানি অভিবাসীর মৃত্যু

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের কথা জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য প্রকাশ করে।

এদিকে তিব্বতে একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে চীন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৬৯

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদটির পানির উচ্চতা ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে একটি বিশেষজ্ঞ দল গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।