ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবিঃ সংগৃহীত
ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে তেলুকনাগা এলাকার কাছাকাছি এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে। অর্থাৎ ভূমিকম্পটির কেন্দ্র ছিল বেশ গভীরে।
আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে হামলায় যোগ দিতে পারে ইসরায়েল
ভূমিকম্পের কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্যও জানা যায়নি।





