ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম) পদে ৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২০ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম:ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
আরও পড়ুন: মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম)
পদসংখ্যা: ৮টি
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর
বয়স: ২০–৩০ বছর
প্রার্থী: নারী ও পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
প্রার্থীকে এলসিডি, এলইডি, কিউএলইডি, ওএলইডি ও স্মার্ট টিভি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ভোল্টেজ টেস্টিং, মাল্টিমিটারের ব্যবহার এবং সার্কিট ট্রেসিং সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এ ছাড়া সফটওয়্যার আপগ্রেড ও ফ্ল্যাশিং টুলস সম্পর্কেও ভালো বোঝাপড়া থাকতে হবে।
বয়স ও কর্মস্থল
আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈর।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে—
মোবাইল বিল
লভ্যাংশ
প্রভিডেন্ট ফান্ড
বিমা
দুপুরের খাবারের সুবিধা
প্রতি বছর বেতন বৃদ্ধি
বছরে দুটি উৎসব বোনাস
কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: www.waltonhil.com





