গ্রামীণ টেলিকম ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্রামীণ টেলিকম ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য এইচআরএম (HRM) বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বাংলা (বিজয়) ও ইংরেজি—উভয় ভাষায় টাইপিংয়ে দক্ষতার পাশাপাশি মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদটিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এটি ফুলটাইম চাকরি এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

চাকরির সংক্ষিপ্ত তথ্য

আরও পড়ুন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ টেলিকম ট্রাস্ট

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: এইচআর

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: HRM বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

অতিরিক্ত যোগ্যতা: বাংলা (বিজয়) ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

প্রকাশের তারিখ: ৩১ আগস্ট ২০২৬

আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬

যেসব সুবিধা মিলবে

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্য বিমা এবং মোবাইল বিলসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের গ্রামীণ টেলিকম ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইট gtctrust.com-এ পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬।