একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। এছাড়া রিট আবেদনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিট আবেদনটি চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপিত হতে পারে।
আরও পড়ুন: ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। তাই এ ধরনের সরকারের অধীনে কোনো নির্বাচন সংবিধানসম্মত নয়। তার মতে, নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনে।





