ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১:২৩ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে বলে জানা গেছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।

আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই আইনজীবীর নিয়োগে নতুন করে রাষ্ট্রের আইনগত কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুন: ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের