শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ পাশে নারায়ণগঞ্জের মাদক সম্রাট মোশারফ হোসেন। ইনসেটে হামলার দৃশ্য। নারায়ণগঞ্জের রুপগন্জের নাওড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গ্রিন টেলিভিশনের ক্যামেরাম্যান শরিয়তউল্লাহ। 

খোঁজ নিয়ে জানা যায়, নাওড়ার ৬৮/১ ঠিকানায় অবস্থিত নাওড়া মডেল একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গেল রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: ‘মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

প্রত্যক্ষদর্শি সাংবাদিকদের জানান, নাওড়া একাডেমির   ভেতরে তালাবদ্ধ অবস্থায় একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে- এমন

তথ্যের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যান গ্রিন টেলিভিশনের সাংবাদিকরা। স্থানীয়  সাংবাদিকরা সেই ভবনের সামনে গেলে জানা যায়, হামলা করা হয়েছে গ্রীন টিভির অনুসন্ধান টিমের ওপর; ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ক্যামেরা ইউনিট।

আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ জানান, ভবনটিতে সশস্ত্র সন্ত্রাসী থাকলেও বাইরে পাহারায় ছিলেন দুজন। হাতে ক্যামেরা দেখেই চটে যান; সংবাদকর্মীদের সঙ্গে শুরু করেন বাকবিতণ্ড। অতঃপর বাইরে বেরিয়ে আসে ভেতরে অবস্থানরত সন্ত্রাসীরা। 

এরই মধ্যে ঘটনাস্থলে ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার তথ্য পেয়ে নাওড়া এলাকায় ছুটে যায় সংবাদমাধ্যমটির আরেকটি ইউনিট, কিন্তু পুলিশের চোখের সামনেই সংবাদ সংগ্রহকালে কর্তব্যরত গ্রীন নিউজের ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে মারধর শুরু করে। অতঃপর ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিটসহ নানাভাবে হেনস্তা করে ক্যামেরাসহ আনুষঙ্গিক সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। আর ভয়াবহ এ ঘটনার নেতৃত্ব দেন স্থানীয় সন্ত্রাসী গ্রুপটির কমান্ডিং লিডার শরিয়ত উল্লাহ্। সন্ত্রাসী গ্রুপটিকে পেছন থেকে পরিচালনা করেন একই এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট খাড়া মোশারফ। 

স্থানীয় সুত্রমতে, গত ২৮ মার্চ, শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার মাদক সম্রাট মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে গ্রীন নিউজ। ওই খবরের ফলোআপ সংবাদ সংগ্রহ করতে আবারও নাওড়া এলাকায় উপস্থিত হয় গ্রীন নিউজের একটি ইউনিট। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মোশারফের সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে অতর্কিত হামলার শিকার হয় গ্রীন ‍টিভি নিউজের সদস্যরা।

ওই সময় ওত পেতে থাকা মোশারফ বাহিনীর সদস্য শরিয়ত উল্লাহ্সহ ১৪ থেকে ১৫ জনের সন্ত্রাসী সদস্যরা অতর্কিত গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা চালায় এবং ক্যামেরা ইউনিট ছিনিয়ে নেয়।

পরক্ষণে ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী গ্রুপটি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা রূপগঞ্জ থানার এসআই মফিজুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার উপস্থিতির বিষয়টি তিনি অস্বীকার করেন। 

 সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ।