বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোমিন হোসেন
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এনটিভির নূরুদ্দিন আহমেদ সভাপতি এবং আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফরিদ হোসেন।
আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার
সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী সংগঠনের চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তারা হলেন আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।
সাধারণ সভায় বক্তব্য দেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।
আরও পড়ুন: ডিআরইউ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বৃহস্পতিবার
নির্বাচনে সভাপতি হিসেবে নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হওয়ার পাশাপাশি অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।
এছাড়া সাধারণ সভায় সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।





