৫ আগস্ট নোয়াবের ছুটি ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠানেও বিশেষ কর্মসূচি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট নোয়াবভুক্ত সংবাদপত্র অফিসে ছুটি থাকবে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলো চাইলে ওই দিনও পত্রিকা প্রকাশ করতে পারবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোমিন হোসেন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভারও আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।