কূটনীতিক আনারকলির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাকার্তায় বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ কাজী আনারকলির বিরুদ্ধে আনা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সরকার।
তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তার সত্যতা পাওয়া গেলে আইন অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল
প্রতিমন্ত্রী একজন কূটনীতিকের সাথে মাদকের সম্পৃক্ততার অভিযোগকে ‘বিব্রতকর ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
শাহরিয়ার আরো বলেন, ইতোমধ্যে ওই কূটনীতিককে দেশে ডেকে পাঠানো হয়েছে। সূত্র : ইউএনবি
আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার





