ডিএমপির লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ও তেজগাঁও বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টোর্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম- (সেবা) কে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
রবিবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।





