ঢাকা বয়ে গেছে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৩ | আপডেট: ৩:১৬ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এছাড়া দেশের ১৪ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার এয়ারপোর্টে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার ও আগারগাঁওয়ে ৬০ কিলোমিটার ঝড়ের বেগ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

আরও পড়ুন: রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেলেন জাহিদুল ইসলাম রনি