কৃষি মন্ত্রণালয়ে সচিবের চলতি দায়িত্বে নাসির-উদ-দৌলা
কৃষি মন্ত্রণালয়-এর অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সচিবের চলতি দায়িত্ব দিয়েছে সরকার। জনস্বার্থ এবং সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (২ মার্চ ২০২৬) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, নাসির-উদ-দৌলা তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ কর্মঅভিজ্ঞতার ভিত্তিতে তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি ও সমন্বয় আনতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের





