রাষ্ট্রদূতরা দায়িত্বের বাইরে কাজ করলে ব্যবস্থা নেবে সরকার
ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা দায়িত্বের বাইরে গিয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার (৫ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয় মাস আগে বিদেশি দূতদের কেউ কেউ দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছিলেন, আবারো একই ঘটনা হলে প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার।
আরও পড়ুন: এজেন্সি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ২৫ প্রধান, ৩১২ সহযোগী নিয়ে প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৬ মার্কিন কংগ্রেসম্যানের লেখা চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে তথ্যের বড় ধরনের ঘাটতি আছে। আমরা প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করব। নির্বাচন ঘনিয়ে আসছে, এসব বিষয় আরো আসবে।
ভারতের পার্লামেন্টে অখন্ড ভারতের যে মানচিত্রের ম্যুরাল তৈরি হয়েছে তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অনেক আগের। বিস্তারিত জানতে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা





