৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা : পলক

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ২৬ জুন ২০২৪ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ২৬ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ ও ডাক বিভাগের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (২৬ জুন) রাজধানীর গুলশানে এক কর্মশালায় এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, শুধুমাত্র রাজশাহীর তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা আত্মসাৎ করা হয়নি, বরং গ্রাহকদের অর্থ ও ডাক বিভাগের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা। তিনি আরও বলেন, এ ধরণের ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

তিনি বলেন, এ রকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ঘটনায় টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী ওই নারী।

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

এই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না সে বিষয়ে জানতে তানোরসহ সারাদেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করার উদ্যোগ নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। এতে শুধু তানোর উপজেলাতেই আরও ৫১ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এরপর অনিয়ম বন্ধ এবং বছরে ডাক বিভাগের ৭০০ কোটি টাকা লোকসান এড়াতে গাড়ি-জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলে জানানো হয়।