পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ৪:৫৪ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। ছবিঃ সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে এ বৈঠকটি শুরু হয়। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

এরপরে জাতিসংঘের মহাসচিব বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। পরে দুজনই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। 

সেখানে রোহিঙ্গাদের বর্তমানে দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। বিশেষ করে সার্বিক অর্থ কমতির ইস‍্যুটি গুরুত্ব পাবে। গুতেরেস দেখা করবেন স্থানীয় বাসিন্দাদের সাথেও। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। রাতেই ফিরবেন ঢাকাতে। 

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

একই দিন তারা রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানাও পরিদর্শন করবেন তিনি।

চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।