বিমসটেকের নৈশভোজে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:৩৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা যায়। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রর সঙ্গে ছবি তোলেন।

আরও পড়ুন: জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, ব্যাংককের একটি হোটেলে আয়োজিত নৈশভোজে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে আছেন। 

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সূত্র: বাসস

আরও পড়ুন: হাতির চলাচলে সীমান্তের বেড়া খুলতে ভারতকে অনুরোধ করবে সরকার