তালিকা ধরে দেশজুড়ে নিষিদ্ধ লীগ পাকড়াওয়ে সাঁড়াশি অভিযান
- এমপি মন্ত্রীসহ তালিকায় আছেন কেন্দ্রীয় নেতা মেয়র, জেলা উপজেলা ইউপি চেয়ারম্যান জেলা উপজেলা এমপি চেয়ারম্যান ও মাঠ নেতারা। প্রতিদিন গ্রেপ্তার ২হাজার
অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই দলীয় নেতা কর্মীদের তালিকা ধরে গ্রেফতারের মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে কমিটির তালিকা ধরে প্রতিদিন আটক করা হচ্ছে অন্তত দুই হাজার। সাঁড়াশি অভিযানের মুখে গা ঢাকা দিয়েছে নেতাকর্মীরা। নিষিদ্ধ হওয়ার পর দেশের কোথাও জটিকা বা প্রত্যুষ মিছিলের খবর পাওয়া যায়নি। দেশে যেকোনো নাশকতার উদ্যোগে পূর্ণ প্রস্তুত যৌথ বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, দেশজুড়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১হাজার ৬৪৭জনকে। সোমবার গ্রেফতার করা হয় ১হাজার ৬৬৫ জনকে। রোববার গ্রেপ্তার করা হয় ১ হাজার ৮২১ জনকে। শনিবার গ্রেপ্তার করা হয় ২হাজার ২৭১ জনকে।
আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাবেক এমপি মমতাজ বেগমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০) ২। রমনা যুব মহিলা লীগ এই মমতাজ বেগম সভাপতি হেলেন আক্তার (৫৫) ৩। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০) ৪। ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭) ৫। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ(৪১) ৬। ১৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪) ৭। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকাশ (৩০) ৮। ঢাকা মহানগর যুবলীগ-উত্তরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন(৪০) ও ৯। ঢাকা মহানগর আনন্দ বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. মিন্টু।
আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবির একটি টিম। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১০:০০ ঘটিকায় হেলেন আক্তারকে গ্রেফতার করে। একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর গুলশান-২ থেকে সুমগ্ন করিমকে গ্রেফতার করে।
সোমবার ডিবি- গুলশান বিভাগের একটি টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মাহমুদুল হাসান অঞ্জনকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-রমনা বিভাগের পৃথক টিম বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাজ্জাদ এবং বেলা আনুমানিক ০৫:০০ ঘটিকায় রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করে।
ডিবি সূত্র আরও জানায়, সোমবার ডিবি- সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ডেমরা এলাকা থেকে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মোজাম্মেল হক আকাশকে গ্রেফতার করে। একই দিনে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় মিরপুর এলাকা থেকে মো. বাবুলকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। বাবুলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা রয়েছে। এ ছাড়াও সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় বংশাল এলাকা থেকে মো. মিন্টুকে গ্রেফতার করে ডিবি-লালবাগের একটি টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাজধানীতে আগের ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার(৪৫) ২। দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি (৫৫) ৩। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআর আই) এর পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু(৪৪) ৪। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার(৩৫) ৫। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (৪০) ৬। নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার (৫৫) ও ৭। দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ারকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুপুর ৩:৫০ ঘটিকায় মো. ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ০১:০০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।
ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর রমনা এলাকা থেকে দুপুর ০২:০০ ঘটিকায় মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি টিম বিকাল ৫:০৫ ঘটিকায় সাভার থানাধীন কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. রবিউল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত ১১:৪৫ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, আজ (১১ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮:১৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কর্তৃক বাড্ডা থানার ১৮ নং সেক্টর হতে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
এর আগে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৩২নং ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি মো. আরমান (৫৩) ২। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭, ৬৮, ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল ৩। ২নং গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) ও ৪।আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মো. সুমন (৩৫)।
ডিবি সূত্রে জানা যায়, রোববার (১১ মে ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৩:২০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানার চম্পাতলি এলাকা হতে মো. আরমানকে গ্রেফতার করে ডিবি সাইবার ইউনিটের একটি টিম। অন্যদিকে রোববার ডিবি-উত্তরা বিভাগের একটি দল রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন সানরাইজ প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজা আক্তার হিমেলকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরো জানা যায়, রোববার রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





