যমুনা সেতুতে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল প্রায় ৩ কোটি টাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৯ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদ সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে।

এ সময়ে মোট টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ব পাড় থেকে ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট, চালকদের ভোগান্তি

পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব পাড় দিয়ে ২০ হাজার ৭৫টি এবং পশ্চিম পাড় দিয়ে ১৫ হাজার ৫৮৩টি যানবাহন সেতু পার হয়েছে।

প্রতি ঈদেই যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়ে এবং টোল আদায়ও স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে ঘিরে যানবাহনের চাপ প্রতিদিনই বাড়ছে এবং আগামী দুই দিনে তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।