বিবিসির অনুসন্ধান

আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৪৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত বছর জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই।

শেখ হাসিনা ও অজ্ঞাত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের অডিওটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়। যা গত বছরের ১৮ জুলাইয়ের অডিও কলের রেকর্ড।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

ফাঁস হওয়া অডিও অনুসারে, নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। এ সময় তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করারও অনুমতি দেন তিনি। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের এ অডিও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। এ অডিওতে তিনি সরকারবিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন।

বিবিসি অডিও ফরেনসিক বিশেষজ্ঞ টিম এয়ারশটের মাধ্যমে ভেরিফাই করেছে ওই রেকর্ড। স্বরের ভঙ্গি, শ্বাসপ্রশ্বাসের আওয়াজসহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে, কলের কোনো অংশ এডিটেড বলে প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এয়ারশট জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় কথা হয়েছে স্পিকারে। ঢাকায় বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় এই অডিও রেকর্ডিংটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন আইনজীবীরা।