দুটি নতুন জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪১ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেশের ক্যালেন্ডারে আরও দুটি জাতীয় দিবস যুক্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ৭ অক্টোবর ও বিডিআর ম্যাসাকার দিবস ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর সরকারিভাবে এ দুটি দিবস বিশেষভাবে পালন করা হবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: ‘গুপ্ত-সুপ্ত’ নিয়ে রাজনীতিতে নতুন সন্দেহ সংশয় বাড়ছে

পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে “You Failed to Kill Abrar Fahad” শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

এছাড়া পোস্টে আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন, কর্ম ও সৃষ্টিকে উদযাপনের জন্য একটি বিশেষ ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবেও আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং বিডিআর ম্যাসাকার দিবসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন ডোনার

এর ফলে এখন থেকে প্রতি বছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি—এই দুটি দিবস সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে।