আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনার সিদ্ধান্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনা হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

বৈঠক শেষে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই নতুন করে ১৭ হাজার শর্টগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না। বরং যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোতে এসব ক্যামেরা দেওয়া হবে। তিনি বলেন, “স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, এক কোটি ই-পাসপোর্টের বই কেনার সিদ্ধান্ত হয়েছে, কারণ এ বিষয়ে চাহিদা বেড়েছে। পাশাপাশি টিকার সংকট বিবেচনা করে ইপিআই টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।  বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানের আগে চাল ও গম আমদানি করা হবে।

আরও পড়ুন: অবশেষে পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি