পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।
এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
দুপুর ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার দরজার সামনে বসে ছিলেন। বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ডমাইকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করার নির্দেশ জারির পরও বহু কর্মকর্তা-কর্মচারী আজ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ





