ওসমান হাদীর জানাজার নামাজের ইমাম কে?

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজা শেষে শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র-জনতা ইতোমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।

প্রবেশকালে নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট স্থাপন করা হয়। এসব গেট দিয়ে পর্যায়ক্রমে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: তিন জেলার এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।