নিরাপত্তা ঝুঁকি

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৬ পূর্বাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই নিয়ে চরম অশ্লীলতা

ভারতের প্রধান হাইকমিশন ঢাকায় অবস্থিত। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে দেশটির সহকারী হাইকমিশন। এসব সবকটি কূটনৈতিক মিশনে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরই পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং কূটনৈতিক কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।