প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বলে জানা গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, ছয়জন আটক

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে ওই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশের শীর্ষ দুই বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: আগামী মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন