মেট্রোরেলের নতুন সময়সূচি: ইফতারে সঙ্গে রাখা যাবে ২৫০ মিলি পানি
ঢাকা আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি (সম্ভাব্য) প্রথম রমজান থেকে এই নতুন সূচি কার্যকর হবে। একই সঙ্গে রমজানে যাত্রীদের ইফতারের সুবিধার্থে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ইফতারে পানির বোতল বহনের অনুমতিনতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে:পানি যেন ট্রেনের ভেতরে বা স্টেশনে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।ব্যবহৃত খালি বোতল নির্দিষ্ট ডাস্টবিনে (প্ল্যাটফর্ম বা কনকোর্সে রাখা) ফেলতে হবে।পানি ছাড়া অন্য কোনো খাবার কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে গ্রহণ করা যাবে না।
আরও পড়ুন: নির্বাচন-গণভোট শেষে সড়কে ফিরেছে যান চলাচল
ট্রেন চলাচলের নতুন সময়সূচিঅফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে ট্রেন চলাচলের সময় নিচে দেওয়া হলো:উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখী:প্রথম ট্রেন: সকাল ৬টা ৩০ মিনিট।শেষ ট্রেন: রাত ৯টা ৩০ মিনিট।মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখী:প্রথম ট্রেন: সকাল ৭টা ১৫ মিনিট।শেষ ট্রেন: রাত ১০টা ১০ মিনিট।পিক ও অফ-পিক আওয়ারের হেডওয়ে (বিরতি)যাত্রীচাপ বিবেচনায় বিভিন্ন সময়ে ট্রেনের বিরতি বা হেডওয়ে নির্ধারণ করা হয়েছে। অফিস চলাকালীন (পিক আওয়ার) সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেনের বিরতি থাকবে সাড়ে ৫ থেকে ৬ মিনিট। এছাড়া দিনের অন্যান্য সময়ে ৮ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট এমনকি ২০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে।তবে শুক্রবার (সাপ্তাহিক ছুটি), শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে ডিএমটিসিএল জানিয়েছে।





