মন্ত্রিসভার শপথে ডাক পেলেন ড. আব্দুল মঈন খান
ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ডাক পেয়েছেন ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা
সূত্র জানায়, সকালে সংসদ সচিবালয় থেকেও বিএনপির এই নেতাকে শপথের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ড. আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ





