বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বগুড়ার শিবগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ( এলজিইডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মীর শাহে আলমকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর জন্য সরকারি প্রটোকলসহ গাড়ি পাঠানো হয়েছে। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, তাঁকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
আরও পড়ুন: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন যে ২৫ জন
মীর শাহে আলম এর আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি বগুড়াবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।





