হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনয় অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ রিফাত চৌধুরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আশির দশকের এই কবি ও অভিনেতা। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক দুর্বলতা ও নানা সমস্যায় ভুগছিলেন রিফাত চৌধুরী। এর মধ্যে অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এবং নিদ্রাহীনতার মতো উপসর্গও ছিল। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: মেকানিক্স এর সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকমহলে আলাদা পরিচিতি অর্জন করেন।