যমুনা ছাড়ার সময় ড. ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে ড. মুহাম্মদ ইউনুস আজ শনিবার সরকারি বাসভবন যমুনা ছেড়ে গেছেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে বিদায় নেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী
আজ শনিবার, বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তাঁর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি।





