ঢাকা সেনানিবাসে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পরিদর্শন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১৩ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা সেনানিবাস–এ অবস্থিত ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়–এর সচিব মো. আশরাফ উদ্দিন।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান নিয়ম-নীতি এবং নির্ধারিত অফিস সময় কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখা, পরীক্ষা পরিচালনায় ব্যয় সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর উপস্থিতি ব্যবস্থাপনার জন্য ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম চালুর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এছাড়া আকস্মিক এই পরিদর্শনের সময় ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’-এর সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার