ঈদের দিনে যমুনায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, ভোর থেকেই মানুষের ঢল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২১ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই সেখানে ভিড় বেড়ে যায়। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

একপর্যায়ে মানুষের এই ভিড় বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পৌঁছে যায়। পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এর আগে সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই জামাতে অংশ নিয়ে তারা ঈদের নামাজ আদায় করেন।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে যাওয়ার মাধ্যমে দেশ ছাড়েন বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৭ সালে শেষবার দেশে ঈদ উদযাপনের পর দীর্ঘ ১৯ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর এটিই তার প্রথম ঈদ উদযাপন।