২৫ মার্চের ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল, কারণ জানায়নি মন্ত্রণালয়
১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যা স্মরণে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি এবার পালন করা হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত এই কর্মসূচি এবার স্থগিত রাখা হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
আরও পড়ুন: চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নৃশংস সামরিক অভিযান চালিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য নিরীহ মানুষ নিহত হন।
এই ভয়াল রাতের স্মরণে প্রতিবছর ২৫ মার্চ রাত ১০টা থেকে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হতো। গত আওয়ামী লীগ সরকারের আমলে এ কর্মসূচি চালু করা হয় এবং গত বছরও যথারীতি তা পালিত হয়েছিল।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি হবে না: মির্জা ফখরুল





