স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল
জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী প্রফেসর দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন দুঃখের সাথে আপনাদের এই খবরটি আমরা জানাচ্ছি।
আরও পড়ুন: রানা প্লাজা থেকে অলৌকিক বেঁচে যাওয়া নাসিমার মৃত্যু হলো পদ্মার বাস ডুবিতে
তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরে সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন।
আরও পড়ুন: দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত





