যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা অব্যাহত, মধ্যস্থতায় পাকিস্তান: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০২ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চললেও দুই দেশের পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিষয়টি প্রকাশ করেছে।

ইসহাক দারের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের কাছে ভিন্নধর্মী ও বিপরীতমুখী প্রস্তাব দিলেও যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বরং পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের ভিত্তিতে দুই দেশের মধ্যে পরোক্ষ সংলাপ চলছে।

আরও পড়ুন: প্রিয়তম স্ত্রীকে নিয়ে তাজমহলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

এটি এমন এক স্বীকারোক্তি, যা ইসলামাবাদ এর আগে প্রকাশ্যে দেয়নি। প্রথমবারের মতো পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানাল যে, তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যোগাযোগে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে।

ইসহাক দার আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫টি বিষয় উত্থাপন করেছে, যেগুলো নিয়ে তেহরান বর্তমানে বিবেচনা করছে।

আরও পড়ুন: মিনায় সমবেত লাখো মুসল্লি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

তিনি বলেন, এই প্রক্রিয়ায় শুধু পাকিস্তান নয়, মিসর, তুরস্ক এবং আরও কয়েকটি দেশও সহায়ক ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট দেশগুলো কূটনৈতিকভাবে আলোচনা সফল করতে কাজ করে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই পরোক্ষ আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।