আকনুর রহমান অতিরিক্ত সচিব এপিডি নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েক মাসের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে পদায়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ পদে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান, পিএইচডিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা এপিডি উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন-এমন তথ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘদিন শূন্য থাকা এ গুরুত্বপূর্ণ পদে পদায়নের মধ্য দিয়ে প্রশাসনের ভেতরে চলমান অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ