কহিনুর মিয়াকে ভূতাপেক্ষ পদোন্নতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক
পুলিশের আলোচিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কহিনুর মিয়াকে ভূতাপেক্ষ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিতে বিশেষ বৈঠক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় সচিবালয়ের ৮০২ নম্বর কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁকে পদোন্নতি দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পুলিশ তৌসিফ আহমদ স্বাক্ষরিত এক চিটিতে ২৪ মার্চ ডিপিসির বৈঠক আহ্বান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী সভাপতিত্ব বৈঠকে পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির, অর্থ মন্ত্রণালয়ের ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেট থেকে শুরু করা হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী
বৈঠক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে পুলিশ কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির বিষয়বস্তু উল্লেখ থাকলেও জানা গেছে—শুধুমাত্র কহিনুর মিয়ার পদোন্নতির বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা তথা ডিএমপির ডিসি (পশ্চিম) হিসেবে তাঁর বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত হয়। চাকরিতে যোগদানের আদেশ পাওয়ার পর তাঁর চাকরির বয়স পার হয়ে যাওয়ায় বরখাস্তকালীন সময়কে কর্মরত হিসেবে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) বৈঠকে তাঁকে পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন: চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর





