আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৪১ পূর্বাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনলাইন ক্লাস নিয়ে চলমান বিতর্কের মধ্যে বাস্তবতার কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি নিজেও অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বৈশ্বিক বাস্তবতায় সেই পথেই এগোতে হবে। বুধবার (১৫ এপ্রিল) সিলেট বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থায়। এ কারণে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছেন। এতে প্রায় ৭০০ থেকে ৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। তাদের কেউই অনলাইন ক্লাস চায় না বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়। আমাদের সেই পথে এগোতে হবে।”

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান তিনি। পাশাপাশি দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার বিষয়েও ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।