নৌবাহিনীর কর্মকর্তাদের পূর্বাচল ভ্যালীতে প্লট হস্তান্তর শুরু
দেশের আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর “পূর্বাচল ভ্যালী” প্রকল্প। রাজধানীর পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়ে এলাকায় গড়ে ওঠা এ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে প্লট হস্তান্তরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনী-এর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (এনওএইচএস)-এর কাছে প্লট হস্তান্তর করা হয়। এর মাধ্যমে প্রকল্পটি একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে।
আরও পড়ুন: খাদ্য ও পরিবেশ অধিদপ্তরসহ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রায় ১ হাজার প্লট ক্রয় করেছে। সংশ্লিষ্টদের মতে, এটি প্রকল্পটির মান, পরিকল্পনা ও নির্ভরযোগ্যতার প্রতি আস্থার প্রতিফলন।
পূর্বাচল ভ্যালী প্রকল্পে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত বসবাসের পরিবেশ নিশ্চিত করার কথা জানানো হয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের সমন্বিত অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী
প্রকল্পে থাকছে—
* শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ)
* মসজিদ কমপ্লেক্স
* সুইমিং পুল ও খেলার মাঠ
* লেক ও উন্মুক্ত সবুজ পরিবেশ
* সুপার শপসহ দৈনন্দিন সেবাসুবিধা
ডেভেলপমেন্ট পরিকল্পনার অংশ হিসেবে এখানে আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব ও এমিউজমেন্ট পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাসিন্দাদের জন্য স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য ইলেকট্রিক ভেহিকেল সুবিধা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের আবাসন খাতে বিদ্যমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা, শান্তি ও আধুনিক জীবনযাপনের সমন্বয়ে এটি একটি আদর্শ আবাসন মডেল হয়ে উঠতে পারে।





