সাদিক কায়েম কে মেয়র প্রার্থী ঘোষণার খবর ‘ভিত্তিহীন’, বলছে শিবির

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৬:০৯ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক দায়িত্বশীলকে প্রার্থী হিসেবে ঘোষণার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১ লা মে) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার বিধান নেই।

আরও পড়ুন: শ্রমিকদের রাষ্ট্রীয় কার্ড ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের দায়িত্ব শেষ করে কেউ ব্যক্তিগতভাবে অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে বা নির্বাচনে অংশ নিলে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। তবে বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে ঘিরে এ ধরনের প্রচার সঠিক নয় বলে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট খবরগুলোকে গুজব আখ্যা দিয়ে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যম ও সাধারণ জনগণকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: তারেক রহমান