সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: ফ্যাসিস্ট আ'লীগ পচা পানির কচুরিপানার মধ্য দিয়ে আবার উঁকি দেওয়ার চেষ্টা করছে : রিজভী

সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এরপর নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া সফরসূচির অংশ হিসেবে তিনি একটি নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি বাসিয়া খাল খনন কর্মসূচি এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করার কথাও রয়েছে।

আরও পড়ুন: ‘নকল’ শব্দটির কবর দিয়েছি, এখন প্রতিরোধ করতে হবে ডিজিটাল নকল: শিক্ষামন্ত্রী মিলন