আবু সাঈদ হত্যা মামলায় সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দীন।

তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি এবং সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

ড. হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চারদিন পর ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন তিনি।