আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আরও পড়ুন: শ্যামপুরে পুলিশের সহায়তায় উচ্ছেদ হলো ৫০ বছরের পুরোনো আইজি গেইট কলোনি বস্তি

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি।

এ সময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

আরও পড়ুন: আপত্তি-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

জাতীয় সমাবেশকে ঘিরে একাডেমি প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিভিন্ন ইউনিটের সদস্যরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।